এ কে আজাদ

পল্লীকবির জমি দখলের অভিযোগ এ কে আজাদ ও তার ভাইয়ের বিরুদ্ধে

পল্লীকবির জমি দখলের অভিযোগ এ কে আজাদ ও তার ভাইয়ের বিরুদ্ধে

‘আসমানী’ কবিতায় অসহায় এক নারীর জীবনগাথা এঁকেছিলেন পল্লীকবি জসীমউদ্‌দীন। আজ কবির নিজেরই পুত্রবধূ বাড়ি হারানোর আতঙ্কে আছেন। তাঁর তথ্য অনুযায়ী, বেহাত হতে বসেছে কবির পৈতৃক সম্পত্তি, সেই সঙ্গে ধূলিসাৎ হতে চলেছে কবির মেজো ছেলে জামাল আনোয়ারের ‘কবি জসীমউদ্‌দীন শিক্ষানিকেতন’ গড়ার স্বপ্ন।

আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী এ কে আজাদরা

আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী এ কে আজাদরা

‘আমি মিসেস জামাল আনোয়ার। আমার হাজব্যান্ড ডক্টর জামাল আনোয়ার জার্মানিতে ছিল। কবির মেজো ছেলে। ২০২৪ সালের ডিসেম্বরে মারা যায়। বাবার স্মৃতি সব জায়গায় সে ধরে রাখতে চেয়েছিল। জার্মানি থেকে বছরে দুইবার-তিনবারও আসছে এই বাড়ির জন্য। এসে ৯-১০ মাস প্রতিবার থাকছে—এই স্মৃতিটা ধরার জন্য।’ 

সাবেক সংসদ সদস্য এ কে আজাদকে গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে ঝাড়ু মিছিল

সাবেক সংসদ সদস্য এ কে আজাদকে গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে ঝাড়ু মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদপুর জেলা কমিটির উপদেষ্টামণ্ডলীর বহিষ্কৃত সদস্য, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন শেষে বিএনপির দুই সহস্রাধিক নেতাকর্মী শহরের মুজিব সড়কে এই ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান নিয়ে এ কে আজাদের গ্রেপ্তার দাবি ও ঝাড়ু মিছিল করে।

এ কে আজাদকে গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল

এ কে আজাদকে গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদপুর জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য এ কে আজাদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় ফরিদপুর মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ কে আজাদের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

এ কে আজাদের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদের বাড়িতে চড়াও হয়ে তাকে হুমকির অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।